এসআইআর বিতর্ক মেটাতে কড়া কমিশন, অভিষেকের হোয়াটসঅ্যাপ বার্তার জেরে তোলপাড় প্রশাসনিক মহল
February 19, 20268:00 pm

নির্বাচন কমিশনের অন্দরের চ্যাট ফাঁস করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষ্ফোরক অভিযোগের পরই নড়েচড়ে বসল কমিশন। এসআইআর (SIR) সংক্রান্ত যাবতীয় অভিযোগ ও আপত্তির দ্রুত নিষ্পত্তির জন্য জেলাশাসকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্ট জানানো হয়েছে, ইআরও এবং এআরও-দের প্রতিটি সিদ্ধান্তের পেছনে যুক্তি থাকা বাধ্যতামূলক এবং কেন কোনো আবেদন বাতিল করা হচ্ছে, তার ৫০০ শব্দের ব্যাখ্যা দিতে হবে।
মূলত মাইক্রো রোল অবজার্ভারদের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস যে সরব হয়েছিল, তার প্রেক্ষিতেই এই সক্রিয়তা। দক্ষিণ ২৪ পরগনা ও দক্ষিণ কলকাতার রোল অবজার্ভার মুরুগানের ভূমিকা নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যাও তলব করেছে কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রশাসনিক দায়বদ্ধতা নিশ্চিত করতেই এই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।