সিবিআই আসলে অপদার্থ সংস্থা! আরজি কর কাণ্ডে এবার বিস্ফোরক নির্যাতিতার বাবা

সিবিআই আসলে অপদার্থ সংস্থা! আরজি কর কাণ্ডে এবার বিস্ফোরক নির্যাতিতার বাবা

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর আর ভরসা নেই আরজি করের নির্যাতিতার পরিবারের। বৃহস্পতিবার শিয়ালদা আদালত চত্বরে দাঁড়িয়ে সরাসরি সিবিআই-এর বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন মৃত তরুণী চিকিৎসকের বাবা। তদন্তকারীদের ‘অপদার্থ’ তকমা দিয়ে তিনি অভিযোগ করেন, প্রথম থেকে যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা সিবিআই বলছিল, এখন তারাই সেই ষড়যন্ত্রের অংশ হয়ে মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

তদন্তের নজরদারিতে থাকা অফিসার সীমা আহুজার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নির্যাতিতার বাবার স্পষ্ট বার্তা, “যতদূর লড়তে হয় লড়ব, সিবিআই-কেও আমরা ছাড়ব না। প্রয়োজনে সীমা আহুজাকে গ্রেপ্তার করানোর চেষ্টাও করব।” সিবিআই-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে নির্যাতিতার পরিবারের এই বিস্ফোরক দাবি ঘিরে এখন তোলপাড় রাজ্য রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *