প্রিয় পোষ্য হেনরিকে কাছে পেতে এবার হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র
February 19, 20268:00 pm

পোষ্য কুকুর হেনরির হেফাজত নিয়ে আইনি লড়াই এবার আরও নাটকীয় মোড় নিল। প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহদ্রাইয়ের সঙ্গে চলা এই বিবাদে দিল্লির নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সরাসরি দিল্লি হাইকোর্টে পৌঁছালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
এর আগে দিল্লির সাকেত কোর্টে মহুয়া আবেদন জানিয়েছিলেন যে, মাসে অন্তত ১০ দিন হেনরি যেন তাঁর কাছে থাকে। কিন্তু আদালত সেই আর্জি খারিজ করে দেওয়ায় এবার উচ্চ আদালতের শরণাপন্ন হলেন তিনি। নিজের প্রিয় সারমেয়কে ফিরে পেতে মহুয়ার এই মরিয়া আইনি পদক্ষেপ এখন রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের নজর কেড়েছে।