এপ্রিল থেকে ১৯ রাজ্যে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধন, তালিকায় কোন কোন রাজ্য? 

এপ্রিল থেকে ১৯ রাজ্যে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধন, তালিকায় কোন কোন রাজ্য? 

কলকাতা: দেশজুড়ে তৃতীয় দফায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। আগামী এপ্রিল মাস থেকেই দিল্লি ও জম্মু-কাশ্মীরসহ দেশের মোট ১৯টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই কাজ শুরু হবে।

বৃহস্পতিবার কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে এই সংশোধন পর্ব চলবে। সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনগুলিকে দ্রুত প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে কমিশন।

এর আগে পশ্চিমবঙ্গসহ নয়টি রাজ্যে দ্বিতীয় দফার সংশোধন কাজ শুরু হয়েছিল। মূলত নির্ভুল ভোটার তালিকা তৈরির লক্ষ্যেই কমিশনের এই পদক্ষেপ। তবে আসামের ক্ষেত্রে নাগরিকত্ব আইনের বিশেষ ধারার কারণে পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *