ভোটার তালিকায় ব্যাপক অসঙ্গতি: বিএলওদের চিঠিতে ঘনীভূত হচ্ছে বিতর্ক

ভোটার তালিকায় ব্যাপক অসঙ্গতি: বিএলওদের চিঠিতে ঘনীভূত হচ্ছে বিতর্ক

রাজ্যে এসআইআর প্রক্রিয়ার শেষ পর্যায়ে ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে চিঠি দিল বিএলও ঐক্য মঞ্চ। জেলাশাসকদের পাঠানো ওই চিঠিতে দাবি করা হয়েছে, ইআরও-দের মৌখিক নির্দেশে বহু বৈধ ভোটারকে ‘আনম্যাপড’ করা হয়েছে। কোচবিহার, উত্তর দিনাজপুর ও নদিয়াসহ একাধিক জেলায় নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও কয়েক লক্ষ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বর্তমানে প্রায় ৬৩ লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বিএলওদের দাবি, ভেরিফিকেশন প্রক্রিয়া চললেও প্রায় ৩০ লক্ষ ভোটারের তথ্য ‘টু বি রিভিউড’ পর্যায়ে আটকে আছে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা সংশোধনে অনিয়ম নিয়ে সরব হয়েছিলেন। বিএলওদের এই চিঠি তাঁদের সেই আশঙ্কাকেই কার্যত সিলমোহর দিল বলে মনে করা হচ্ছে।

আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, স্থানীয় স্তরের ভেরিফিকেশন শেষ হলেও কিছু নথি এখনও ভেরিফাইড হয়ে আসা বাকি। ২১ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা থাকলেও সামগ্রিক জটিলতায় সংশয় প্রকাশ করেছে সংশ্লিষ্ট সব পক্ষই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *