ভোটের আগে বদলির নির্দেশ বহু পুলিশকর্তাকে
February 20, 202610:04 am

বিহার থেকে শিলিগুড়িতে এসে পৌঁছাল ৪৭৮০টি ইভিএম। সুভাষপল্লির আঞ্চলিক গুদাম থেকে চাহিদা অনুযায়ী বিভিন্ন জেলায় মেশিনগুলো পাঠানো শুরু হয়েছে। মূলত দার্জিলিংয়ের পাঁচটি বিধানসভা কেন্দ্রে বুথ সংখ্যা বৃদ্ধির সম্ভাবনায় এই অতিরিক্ত প্রস্তুতি। এর মধ্যে শিলিগুড়ির জন্যই বরাদ্দ হয়েছে ২৩৫০টি মেশিন।
নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে কমিশন। ইতিমধ্যেই পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের ডেটাবেস সংগ্রহের কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে জারি হয়েছে বড় বদলির নির্দেশ। জানা গেছে, ওসি পদমর্যাদার ৩৬ জন পুলিশ আধিকারিককে দ্রুত বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।