মধ্যপ্রদেশে মাধ্যমিকের প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফাঁস: গ্রেফতার শিক্ষিকা

মধ্যপ্রদেশে মাধ্যমিকের প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফাঁস: গ্রেফতার শিক্ষিকা

মধ্যপ্রদেশের বুরহানপুর জেলায় দশম শ্রেণির বোর্ড পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার টুকাইথাড় এলাকার একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি পরীক্ষা চলাকালীন কর্তব্যরত শিক্ষিকা রাজকুমারী সোনি মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করেন। অভিযোগ উঠেছে, পরীক্ষার্থীদের অনৈতিকভাবে সাহায্য করার উদ্দেশ্যেই তিনি এই কাজ করেছিলেন।

এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও মধ্যপ্রদেশ রিকগনাইজড এগজামিনেশন অ্যাক্টের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে ইন্দোর ডিভিশনের কমিশনার ওই পরীক্ষাকেন্দ্রের সুপার জিতেন্দ্র কুমার কুলকার্নি এবং সহকারী সুপার অনিতা দীক্ষিতকে ইতিমধ্যেই সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন।

তবে জেলা প্রশাসন এই ঘটনাকে সরাসরি ‘প্রশ্ন ফাঁস’ বলতে নারাজ। তাঁদের দাবি, এটি পরীক্ষাকেন্দ্রের গোপনীয়তা ভঙ্গের একটি বিচ্ছিন্ন ঘটনা। তা সত্ত্বেও রাজ্যজুড়ে শিক্ষা ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের এই অবস্থান এবং পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারির অভাব নিয়ে সাধারণ মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *