মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি: পড়ুয়াদের পাতে এবার নিয়মিত ডিম ও ফল
February 20, 20261:58 pm

রাজ্যের স্কুলগুলোতে মিড ডে মিলের মাথাপিছু বরাদ্দ ৫৯ পয়সা বাড়িয়ে ৬ টাকা ৭৮ পয়সা করা হয়েছে। দীর্ঘদিনের দাবির পর সরকারি এই সিদ্ধান্তে অতিরিক্ত ৭৮ কোটি টাকা বরাদ্দ বাড়ল। এর ফলে পড়ুয়াদের দুপুরের খাবারে পুষ্টির মান বাড়বে বলে আশা করছে স্কুল কর্তৃপক্ষ।
নতুন নিয়ম অনুযায়ী, মাসে অতিরিক্ত ১২ দিন পড়ুয়াদের পাতে ডিম অথবা মরসুমি ফল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগে অল্প বাজেটের কারণে সপ্তাহে সব দিন আমিষ খাবার দেওয়া সম্ভব হতো না। এই ঘোষণায় অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে খুশির হাওয়া লক্ষ্য করা গেছে।
সামনে ভোট থাকায় সরকারের এই পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে বরাদ্দ সামান্য বাড়লেও দ্রব্যমূল্যের বাজারে নিয়মিত উন্নত মানের খাবার পরিবেশন কতটা সম্ভব হবে, তা নিয়ে স্কুল শিক্ষকদের একাংশ কিছুটা সংশয়ে রয়েছেন।