বিচার বিভাগীয় অফিসার নিয়োগের মাধ্যমে SIR তদারকির নির্দেশ সুপ্রিম কোর্টের

বিচার বিভাগীয় অফিসার নিয়োগের মাধ্যমে SIR তদারকির নির্দেশ সুপ্রিম কোর্টের

রাজ্যে ‘স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট’ (SIR) প্রক্রিয়া তদারকির জন্য কর্মরত বা অতিরিক্ত জেলা বিচারকদের জুডিশিয়াল অফিসার হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় প্রদান করে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে পারস্পরিক বিশ্বাসের অভাব এবং ‘দোষারোপের রাজনীতি’ চলায় নিরপেক্ষতা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করবেন। আদালত স্পষ্ট জানিয়েছে, এই অফিসারদের সিদ্ধান্তই সুপ্রিম কোর্টের নির্দেশ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে তা মেনে চলতে হবে। মূলত নির্বাচন কমিশনের মাইক্রো-অবজার্ভার নিয়োগ এবং রাজ্য সরকারের গ্রুপ-বি আধিকারিক প্রদান সংক্রান্ত বিতর্কের পরিপ্রেক্ষিতেই শীর্ষ আদালত বিচার বিভাগীয় হস্তক্ষেপের প্রয়োজনীয়তা অনুভব করেছে।

ভোটার তালিকার বিষয়ে আদালত নির্দেশ দিয়েছে যে, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে যতটুকু সন্দেহ নিষ্পত্তি করা সম্ভব, তা নিয়েই চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। প্রয়োজনে পরবর্তীতে অতিরিক্ত তালিকা প্রকাশ করা যেতে পারে। তবে বিচার বিভাগীয় কর্মকর্তাদের দীর্ঘকাল এই প্রক্রিয়ায় যুক্ত রাখা যাবে না, তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *