রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হলে ডিজির বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হলে ডিজির বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে রাজ্য পুলিশকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হলে ডিজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। ইতিপূর্বে এই মামলায় রাজ্য পুলিশের ডিজিকে শোকজও করেছিল শীর্ষ আদালত।

শুনানি চলাকালীন নির্বাচন কমিশন রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি ও রাজ্য প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তোলে। আদালত নির্দেশ দিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এ পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা হলফনামা দিয়ে ডিজিকে জানাতে হবে। এমনকি প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সম্ভাবনা ও বিচারবিভাগীয় হস্তক্ষেপের ইঙ্গিতও দিয়েছে আদালত।

রাজ্য সরকার ও কমিশনের মধ্যে বিশ্বাসের অভাব নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আদালত। এসআইআর সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতিরা। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে, যেখানে পুলিশ ও প্রশাসনের ভূমিকা পুনরায় খতিয়ে দেখা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *