নির্বাচন কমিশনার কি তবে সর্বেসর্বা নন? সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে শোরগোল

নির্বাচন কমিশনার কি তবে সর্বেসর্বা নন? সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে শোরগোল

ভারতবর্ষের নির্বাচনী ইতিহাসে নজিরবিহীন মোড়। বাংলায় SIR মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায়ে রীতিমতো কোণঠাসা নির্বাচন কমিশন। এই রায় নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, “ইতিহাস তৈরি হল।” এতদিন মুখ্য নির্বাচন কমিশনার যা নির্দেশ দিতেন, অবজারভার বা রোল অবজারভাররা তাই করতে বাধ্য হতেন। কিন্তু শীর্ষ আদালতের নির্দেশে এখন থেকে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজরা সমস্ত নথি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন। এমনকি যে নথিগুলি এখনও আপলোড করা হয়নি, সেগুলোও এখন বিচারকদের স্ক্যানারে আসবে। নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে প্রিন্সিপাল জজদের ওপর এই গুরুদায়িত্ব অর্পণ করেছে দেশের সর্বোচ্চ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *