মোদীর বাসভবনের কাছে থাকবে না বস্তি! বেঘর ৭১৭ পরিবার

মোদীর বাসভবনের কাছে থাকবে না বস্তি! বেঘর ৭১৭ পরিবার

নয়াদিল্লি: খোদ প্রধানমন্ত্রীর বাসভবনের আশেপাশে আর কোনও বস্তি রাখা হবে না বলে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। দিল্লির ভিভিআইপি এলাকায় অবস্থিত ৩টি বস্তির ৭১৭টি পরিবারকে আগামী ৬ মার্চের মধ্যে এলাকা খালি করার চূড়ান্ত নোটিস দেওয়া হয়েছে।

আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীনস্থ ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস স্পষ্ট জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে বস্তি খালি না করলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে উচ্ছেদ হওয়া এই পরিবারগুলি যাতে গৃহহীন না হয়, তার জন্য প্রধানমন্ত্রী আবাসের আওতায় প্রায় ৪৫ কিলোমিটার দূরে সাভদা ঘেভরা এলাকায় পুনর্বাসনের ব্যবস্থা করেছে সরকার।

নিরাপত্তা ও সৌন্দর্যায়নের কথা মাথায় রেখেই ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এই উচ্ছেদ অভিযান চালাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এলাকা খালি করার জন্য ওই বস্তিগুলিতে মাইকিং শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *