ধূমপানে বাধা দেওয়ায় রায়পুরে পেট্রোল পাম্পে আগুন ধরালেন যুবক

ধূমপানে বাধা দেওয়ায় রায়পুরে পেট্রোল পাম্পে আগুন ধরালেন যুবক

ছত্তিশগড়ের রায়পুরের উরলা এলাকায় এক ভয়াবহ কাণ্ড ঘটিয়েছেন দুই যুবক। ১৯ ফেব্রুয়ারি একটি পেট্রোল পাম্পে বাইকে তেল ভরতে এসে এক যুবক সিগারেট ধরানোর চেষ্টা করেন। পাম্প কর্মীরা নিরাপত্তাজনিত কারণে তাকে ধূমপানে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ধূমপানে বাধা পেয়ে ক্ষুব্ধ ওই যুবক রাগের মাথায় লাইটার দিয়ে তেলের পাইপে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্ক এবং তেল সরবরাহকারী ডিসপেন্সিং ইউনিটে ছড়িয়ে পড়ে। এই নজিরবিহীন ঘটনায় পাম্প চত্বরে চরম আতঙ্ক সৃষ্টি হয়।

ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাম্প কর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *