বেকারত্ব হ্রাসে জাতীয় গড়ের তুলনায় এগিয়ে বাংলা, পিছিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলি

বেকারত্ব হ্রাসে জাতীয় গড়ের তুলনায় এগিয়ে বাংলা, পিছিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলি

কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা পরিচালিত ‘পিরিওডিক লেবার ফোর্স সার্ভে’ (PLFS)-এর সাম্প্রতিক রিপোর্টে কর্মসংস্থানে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য সাফল্যের চিত্র ফুটে উঠেছে। পরিসংখ্যান অনুযায়ী, ভারতে বেকারত্বের জাতীয় গড় ৪.৮ শতাংশ হলেও বাংলায় এই হার মাত্র ৩.৬ শতাংশ। গত ১৫ বছরে রাজ্য সরকারের বিভিন্ন স্বনির্ভর প্রকল্প এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারের ফলে বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা জাতীয় হারের তুলনায় অনেক কম।

বিপরীত চিত্র ধরা পড়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। রাজস্থানে বেকারত্বের হার সর্বোচ্চ ৮.৫ শতাংশ, যেখানে আসাম ও বিহারে এই হার যথাক্রমে ৮.৫ ও ৭.৭ শতাংশ। উত্তরপ্রদেশ, ওড়িশা এবং ছত্তিশগড়েও বেকারত্ব জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। রিপোর্ট বলছে, বাংলার শহরাঞ্চলে সামগ্রিক বেকারত্বের হার ৪.৬ শতাংশ, যা সর্বভারতীয় ৬.৭ শতাংশের তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক।

গ্রামীণ ও শহুরে উভয় ক্ষেত্রেই মহিলাদের কর্মসংস্থানে বাংলা অভাবনীয় সাফল্য পেয়েছে। রাজ্যে গ্রামীণ নারী বেকারত্বের হার মাত্র ২.৫ শতাংশ, যেখানে জাতীয় গড় ৩.৬ শতাংশ। গত দেড় দশকে রাজ্যে নিবন্ধিত কো ম্পা নির সংখ্যা ২.৫ লক্ষের বেশি বৃদ্ধি পাওয়াকেও এই সাফল্যের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। বিরোধীদের প্রচারকে ছাপিয়ে কেন্দ্রের এই রিপোর্টই এখন রাজ্যের কর্মসংস্থান নীতির কার্যকারিতার প্রমাণ দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *