বিজ্ঞানীদেরও টেক্কা দেবে এআই, সুপার ইন্টেলিজেন্স নিয়ে বড় বার্তা স্যাম অল্টম্যানের

বিজ্ঞানীদেরও টেক্কা দেবে এআই, সুপার ইন্টেলিজেন্স নিয়ে বড় বার্তা স্যাম অল্টম্যানের

দিল্লিতে আয়োজিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে চমকপ্রদ পূর্বাভাস দিয়েছেন। তিনি জানান, অতি দ্রুতই ‘সুপার ইন্টেলিজেন্স’ বাস্তব হতে চলেছে। এই প্রযুক্তি একসময় বড় সংস্থার সিইও এবং শীর্ষ বিজ্ঞানীদের চেয়েও উন্নত মানের গবেষণা ও নির্ভুল সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। অল্টম্যানের মতে, এআই-এর অগ্রগতির গতি বিস্ময়কর, যা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানেও নতুন দিশা দেখাচ্ছে।

ভারতের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারত ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ শক্তি। বর্তমানে কোটি কোটি ভারতীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করছেন। কর্মসংস্থান নিয়ে তিনি জানান, এআই অনেক পেশায় পরিবর্তন আনলেও পুরোপুরি কাজ কেড়ে নেবে না; বরং মানুষ নতুন ও উন্নত কর্মক্ষেত্র খুঁজে নেবে। এটি আগামী প্রজন্মের জন্য এক বড় চ্যালেঞ্জ।

প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে সতর্ক করে অল্টম্যান জানান, কোনো নির্দিষ্ট দেশ বা কো ম্পা নির হাতে এআই-এর একচ্ছত্র আধিপত্য থাকা বিপজ্জনক। তিনি পারমাণবিক প্রযুক্তির মতো এআই ক্ষেত্রেও আন্তর্জাতিক নজরদারি কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষ করে শক্তিশালী বায়ো-মডেলের অপব্যবহার রোধে বৈশ্বিক স্তরে সমন্বিত ও গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *