যুবসাথী প্রকল্পে রাজ্যে আবেদন ছাড়াল ৪২ লক্ষ, শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা

যুবসাথী প্রকল্পে রাজ্যে আবেদন ছাড়াল ৪২ লক্ষ, শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুবসাথী’-তে নাম নথিভুক্তিকরণ ঘিরে তরুণ প্রজন্মের মধ্যে বিপুল উদ্দীপনা দেখা দিয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত মোট ৪২,৪৪,৬৫৭টি আবেদন জমা পড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী যুবক-যুবতীদের ভিড় জেলাজুড়ে চোখে পড়ার মতো। শুধুমাত্র ২০ তারিখেই নতুন করে ৬ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে।

আবেদনকারীর সংখ্যার বিচারে বর্তমানে শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা, যেখানে ৪,৪৩,৫১৮টি আবেদন জমা পড়েছে। এর পরেই যথাক্রমে মুর্শিদাবাদ (৪,৩৯,৪৭৫) এবং উত্তর ২৪ পরগনা (২,৯৬,৯২০) অবস্থান করছে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও ব্যাপক সাড়া মিলেছে, তবে কালিম্পং থেকে সবচেয়ে কম আবেদন জমা পড়েছে। অন্যদিকে, রাজধানী কলকাতায় আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে।

তরুণ প্রজন্মকে ডিজিটাল পরিষেবা ও আর্থিক সহায়তার আওতায় আনতেই এই উদ্যোগ বলে সরকারের দাবি। ‘দুয়ারে সরকার’ শিবিরের মাধ্যমে সরাসরি আবেদনের সুযোগ থাকায় অংশগ্রহণকারীর সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। সরকারি স্তরে একে সহায়তা কর্মসূচি বলা হলেও, সাধারণ মানুষের কাছে এই প্রকল্প মূলত ‘বেকার ভাতা’ হিসেবেই পরিচিতি লাভ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *