কালিয়াচক ৩ নম্বর ব্লকে যুবসাথী প্রকল্পের আবেদন ঘিরে উত্তেজনা, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ

কালিয়াচক ৩ নম্বর ব্লকে যুবসাথী প্রকল্পের আবেদন ঘিরে উত্তেজনা, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ

মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লক চত্বরে যুবসাথী প্রকল্পের আবেদন জমা দেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আবেদন জমা দিলেও ব্লক অফিস থেকে কোনো প্রাপ্তিস্বীকার বা ‘রিসিভ কপি’ দেওয়া হচ্ছে না। এর ফলে নিজেদের আবেদনের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন কয়েকশো বেকার যুবক-যুবতী।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আবেদনকারীরা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, অন্যান্য ব্লকে রিসিভ কপি দেওয়া হলেও এখানে কেন ব্যতিক্রম ঘটছে? এরই মধ্যে এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আবেদনপত্র ছিঁড়ে ফেলার হুমকির অভিযোগ উঠলে উত্তেজনা চরমে পৌঁছায়। যদিও প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে এবং বিষয়টি নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে।

ব্লক প্রশাসনের দাবি, প্রযুক্তিগত ও সার্ভার সমস্যার কারণেই তাৎক্ষণিকভাবে রিসিভ কপি দেওয়া সম্ভব হচ্ছে না। তবে সিস্টেম আপডেট হলে দ্রুত তা প্রদান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। বিডিও-র পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না মেলায় আবেদনকারীদের মধ্যে ক্ষোভ ও আস্থার সংকট এখনও অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *