মুর্শিদাবাদে শিশুদের লক্ষ্য করে শিক্ষকের গুলি চালনা, অভিযুক্ত গ্রেপ্তার

মুর্শিদাবাদে শিশুদের লক্ষ্য করে শিক্ষকের গুলি চালনা, অভিযুক্ত গ্রেপ্তার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বানীপুর এলাকায় বাড়ির দেওয়ালে বল লাগার ‘শাস্তি’ হিসেবে খেলার মাঠে শিশুদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল এক প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে স্থানীয় একটি মাঠে শিশুরা ফুটবল ও ক্রিকেট খেলার সময় বলটি অভিযুক্ত শিক্ষক সমীর কুমার মণ্ডলের বাড়ির দেওয়ালে লাগে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ছাদ থেকে অত্যাধুনিক এয়ারগান দিয়ে অন্তত ৫-৬ রাউন্ড গুলি চালান বলে জানা গেছে।

এই ঘটনায় এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। তার হাতে গুলি লাগায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী শিশুদের দাবি, হঠাৎ করেই ছাদ থেকে গুলি ধেয়ে আসায় আতঙ্কিত হয়ে পড়ে সকলে। কারো কানের পাশ দিয়ে আবার কারো মাথার ওপর দিয়ে গুলি চলে যায়। আহত শিশুর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।

রঘুনাথগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সমীর কুমার মণ্ডল ওমরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পুলিশ তাঁর ব্যবহৃত বন্দুকটির বৈধ লাইসেন্স আছে কি না তা খতিয়ে দেখছে। যদিও পরিবারের দাবি, প্রয়োজনীয় নথিপত্র দিয়েই সেটি কেনা হয়েছিল। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *