দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বালুরঘাটের রিঙ্কু, কলেজ কর্তৃপক্ষের বিশেষ সংবর্ধনা

দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বালুরঘাটের রিঙ্কু, কলেজ কর্তৃপক্ষের বিশেষ সংবর্ধনা

গত ২৬ জানুয়ারি দিল্লির প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করে দক্ষিণ দিনাজপুর জেলার নাম উজ্জ্বল করেছেন বালুরঘাট কলেজের এনসিসি ক্যাডেট রিঙ্কু বর্মন। দীর্ঘ কঠিন প্রশিক্ষণ, বিভিন্ন ক্যাম্প এবং কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এই অনন্য কৃতিত্ব অর্জন করেন। রিঙ্কুর এই সাফল্যে জেলাজুড়ে খুশির হাওয়া বইছে।

দিল্লির কুচকাওয়াজ শেষ করে রাজ্যে ফেরার পর পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপালের হাত থেকে বিশেষ মেডেল গ্রহণ করেন এই কৃতি ক্যাডেট। এনসিসি বিভাগে তাঁর এই গৌরবময় সাফল্যে বালুরঘাট কলেজ কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত। রিঙ্কুর এই অর্জন কলেজের বর্তমান ও ভবিষ্যৎ এনসিসি ক্যাডেটদের জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

রিঙ্কু বর্মনের এই অসামান্য সাফল্যে তাঁকে যথাযথ সম্মান জানাতে কলেজ প্রাঙ্গণে একটি বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। কলেজের এনসিসি বিভাগের পক্ষ থেকে তাঁকে পুষ্পস্তবক ও মানপত্র দিয়ে সম্মানিত করা হয়। রিঙ্কুর এই সাফল্যের ধারা বজায় থাকবে বলে আশাপ্রকাশ করেছেন কলেজের শিক্ষিকা ও এনসিসি বিভাগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *