শিয়ালদহ দক্ষিণ শাখায় মেগা পাওয়ার ব্লক: সপ্তাহান্তে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

শিয়ালদহ দক্ষিণ শাখায় মেগা পাওয়ার ব্লক: সপ্তাহান্তে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

পার্ক সার্কাস স্টেশনে পুরনো ফুট ওভার ব্রিজ ভাঙার কাজের জন্য শিয়ালদহ দক্ষিণ শাখায় মেগা পাওয়ার ও ট্রাফিক ব্লক ঘোষণা করেছে পূর্ব রেল। ২১ ফেব্রুয়ারি রাত ১০:৪০ থেকে ২২ ফেব্রুয়ারি সকাল ০৬:৪০ পর্যন্ত টানা ৮ ঘণ্টা এই কাজ চলবে। এর ফলে শনি ও রবিবার লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার ও বজবজসহ বিভিন্ন শাখার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ছুটির দিনে এই রেল পরিষেবায় বিঘ্ন ঘটায় চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

রেল সূত্রে খবর, ব্লক চলাকালীন শিয়ালদহ দক্ষিণ শাখার বহু ট্রেন মাঝপথেই যাত্রা সংক্ষিপ্ত করবে। ক্যানিং ও লক্ষ্মীকান্তপুর শাখার ট্রেনগুলি সোনারপুর পর্যন্ত এবং বজবজ ও ডায়মন্ড হারবার শাখার ট্রেনগুলি বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাতায়াত করবে। যাত্রী সুবিধার্থে এই সময়ের মধ্যে বিকল্প যাতায়াত ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত কাজ সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *