রেলের জমি বেআইনিভাবে দখল করে থাকা দোকান উচ্ছেদ করল রেল কর্তৃপক্ষ

দেবাশীষ সিংহ / নদীয়া।
রেলের শিয়ালদহ ডিভিশনের রানাঘাট শান্তিপুর রেল পথে ফুলিয়ে স্টেশনে রেলের জমি বেআইনি ভাবে দখল করে থাকা বেশ কয়েকটি দোকান ঘর ভেঙেদিয়ে উচ্ছেদ করল রেল কতৃপক্ষ। সূত্রের খবর, নদীয়ার ফুলিয়া রেল স্টেশন সংলগ্ন স্টেশন রোড এলাকায় দীর্ঘদিন যাবৎ রেলের জায়গা বেআইনি ভাবে দখল করে সেখানে দোকান ঘর তৈরি করে ব্যবসা চালাচ্ছিলেন কিছু মানুষ। অভিযোগ গত কয়েক মাস আগে রেলের উন্নয়ন মূলক কাজের জন্য সেই সব দখলকৃত দোকানদারদের নির্দিষ্ট সময়ের মধ্যে উঠে যেতে নোটিস দেয় রেল কতৃপক্ষ। রেলের সেই নোটিস পাওয়ার পর কিছু ব্যবসায়ী তাদের দোকান সরিয়ে নিলেও কিছু ব্যবসায়ী দোকান জোরপূর্বক রেখে দিয়েছিল।

এদিন রেলের দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর শুক্রবার সকালে রেলের পক্ষ থেকে সেই সব দখলকৃত দোকান ভেঙে দেওয়া হয়। তবে সেখানকার ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয় উন্নয়নের কাজে রেলকে সব রকম সাহায্যের কথা জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *