২৮ ফেব্রুয়ারি এসআইআর তালিকা প্রকাশ নিয়ে সংশয়: সিইও-র সঙ্গে কথা মুখ্য নির্বাচন কমিশনারের

২৮ ফেব্রুয়ারি এসআইআর তালিকা প্রকাশ নিয়ে সংশয়: সিইও-র সঙ্গে কথা মুখ্য নির্বাচন কমিশনারের

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা সম্ভব কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। হাতে সময় কম থাকায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করা এখন বড় চ্যালেঞ্জ।

সর্বোচ্চ আদালতের নজিরবিহীন নির্দেশ অনুযায়ী, এবার মাইক্রো অবজার্ভার নয়, বরং আদালত নিযুক্ত ‘জুডিশিয়াল অফিসাররা’ এসআইআর নথি যাচাই করবেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জেলা জজ বা অতিরিক্ত জেলা জজদের এই পদে নিয়োগ করবেন। তবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল পরিকাঠামো ও কর্মী সঙ্কটের কারণে এই প্রক্রিয়ায় সমস্যার কথা আদালতে তুলে ধরেছেন।

আদালতের নির্দেশ পালনে শনিবার সিইও মনোজ কুমার আগরওয়াল, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং ডিজি পীযূষ পাণ্ডেকে হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসতে হবে। আগামী পাঁচ দিনের মধ্যে বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে। যাচাই পর্ব শেষে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের লক্ষ্যমাত্রা থাকলেও নির্দিষ্ট ডেডলাইন বজায় রাখা নিয়ে প্রশাসনিক মহলে উদ্বেগ বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *