শিয়ালদহ দক্ষিণ শাখায় মেগা পাওয়ার ব্লক: সপ্তাহান্তে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল

শিয়ালদহ দক্ষিণ শাখায় মেগা পাওয়ার ব্লক: সপ্তাহান্তে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল

শিয়ালদহ দক্ষিণ শাখার পার্ক সার্কাস স্টেশনে পুরনো ফুট ওভার ব্রিজ ভাঙার কাজের জন্য বড়সড় পাওয়ার ও ট্রাফিক ব্লক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ২১ ফেব্রুয়ারি রাত ১০টা ৪০ মিনিট থেকে ২২ ফেব্রুয়ারি সকাল ৬টা ৪০ মিনিট পর্যন্ত টানা ৮ ঘণ্টা এই ব্লক চলবে। এর ফলে শনি ও রবিবার ছুটির দিনে শিয়ালদহ ডিভিশনে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

রেলসূত্রে খবর, লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, বজবজ, সোনারপুর ও বারুইপুর রুটের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শনি ও রবিবার মিলিয়ে আপ ও ডাউন শাখার একাধিক ট্রেন বাতিলের তালিকায় রয়েছে। এর মধ্যে নৈহাটি-শিয়ালদহ এবং কোমাগাতা মারু বজবজ-নৈহাটি লোকালও অন্তর্ভুক্ত। রক্ষণাবেক্ষণের এই কাজের জেরে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হতে পারে।

ব্লক চলাকালীন বহু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। বজবজ, ডায়মন্ড হারবার ও নামখানা শাখার আপ ট্রেনগুলি শিয়ালদহের পরিবর্তে বালিগঞ্জ পর্যন্ত চলবে। একইভাবে ক্যানিং ও লক্ষ্মীকান্তপুর শাখার ট্রেনগুলি সোনারপুর স্টেশন থেকে যাতায়াত করবে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের বালিগঞ্জ বা সোনারপুর থেকে বিকল্প যাতায়াত ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা কার্যকর থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *