বাংলাদেশে নয়া সরকার গঠনের পরেই কি তবে ভারত আর আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করল বিএনপি

বাংলাদেশে নতুন সরকার গঠনের পর পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পরিবর্তে এক নতুন রাজনৈতিক বিতর্কের ঢেউ আছড়ে পড়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এক বিস্ফোরক অভিযোগ ঘিরে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। তাঁর দাবি, সাম্প্রতিক নির্বাচনে ভারত, আওয়ামি লিগ এবং বিএনপির মধ্যে একটি অত্যন্ত গোপন সমঝোতা বা বোঝাপড়া সম্পন্ন হয়েছে। যার ফলে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।
দেশের একাধিক জেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামি লিগের কার্যালয়গুলো আচমকা খুলে যাওয়ায় এই সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। নাহিদ ইসলামের মতে, নবনির্বাচিত বিএনপি সরকারের প্রচ্ছন্ন সবুজ সঙ্কেত ছাড়া এমন ঘটনা ঘটা কার্যত আসাম্ভব। এই ঘটনায় নতুন প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে এই অভিযোগ ঘিরে তদন্ত ও আলোচনার দাবি জোরালো হচ্ছে।