ইরানের ওপর মার্কিন হামলার রূপরেখা চূড়ান্ত! ট্রাম্পের নিশানায় শীর্ষ নেতারা

ইরানের ওপর মার্কিন হামলার রূপরেখা চূড়ান্ত! ট্রাম্পের নিশানায় শীর্ষ নেতারা

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তজনা ও কূটনৈতিক ব্যর্থতার আবহে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের নীল নকশা তৈরি করেছে আমেরিকা। মার্কিন কর্মকর্তাদের সূত্র অনুযায়ী, এই পরিকল্পনায় ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত ঘাঁটি ধ্বংসের পাশাপাশি শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবুজ সংকেত দিলে তেহরানে ‘শাসনব্যবস্থা পরিবর্তনের’ (রেজিম চেঞ্জ) লক্ষ্যে বড় পদক্ষেপ নিতে পারে ওয়াশিংটন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেনাবাহিনী কেবল এককালীন হামলা নয়, বরং কয়েক সপ্তাহব্যাপী দীর্ঘস্থায়ী অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এই অভিযানে ইরানের নিরাপত্তা কেন্দ্র ও পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে অত্যাধুনিক যুদ্ধজাহাজ, ঘাতক বোমারু বিমান ও ফাইটার এয়ারক্রাফট মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানের রিভল্যুশনারি গার্ড কর্পস-এর কোমর ভেঙে দিতে আমেরিকা এখন পুরোপুরি প্রস্তুত।

গত বছর ইরানের সাথে লড়াইয়ে ইজরায়েলের নিখুঁত সামরিক সাফল্য থেকে শিক্ষা নিয়ে আমেরিকাও এবার সুনির্দিষ্ট কৌশলে এগোচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও কূটনীতির শেষ সুযোগ খোলা রেখেছেন, তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো বড় চুক্তি না হলে অদূর ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এই সামরিক তৎপরতা এবং অস্ত্রের বিপুল সমাবেশ ইঙ্গিত দিচ্ছে যে, মধ্যপ্রাচ্যে একটি নির্ণায়ক লড়াইয়ের জন্য আমেরিকা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *