বিমানে গুরুত্বপূর্ণ সামগ্রী ফেলে এসেছেন? চিন্তা নেই, জানুন ফিরে পাওয়ার উপায়

বিমানে গুরুত্বপূর্ণ সামগ্রী ফেলে এসেছেন? চিন্তা নেই, জানুন ফিরে পাওয়ার উপায়

বিমানে ভ্রমণের সময় তাড়াহুড়ো বা অসাবধানতাবশত অনেক সময় আমাদের প্রয়োজনীয় সামগ্রী কেবিনে বা সিটের নিচে ফেলে আসার ঘটনা ঘটে। মোবাইল, ল্যাপটপ বা পার্সের মতো মূল্যবান জিনিস হারিয়ে গেলে যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে বিমানে ফেলে আসা জিনিস উদ্ধার করার নির্দিষ্ট নিয়ম রয়েছে। সঠিক পদক্ষেপ গ্রহণ করলে দ্রুত আপনার হারানো সামগ্রী ফিরে পাওয়া সম্ভব।

বিমান থেকে নামার পর যদি মনে পড়ে যে কিছু ফেলে এসেছেন, তবে দেরি না করে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ (Lost & Found) কাউন্টারে যোগাযোগ করুন। সেখানে আপনার ফ্লাইট নম্বর, সিট নম্বর এবং ভ্রমণের তারিখ জানাতে হবে। এছাড়া কেবিন ব্যাগেজ বা সিটের নিচে ফেলে আসা জিনিসের জন্য ‘প্রপার্টি ইরেগুলারিটি রিপোর্ট’ (PIR) ফর্ম পূরণ করা অত্যন্ত জরুরি।

সাধারণত বিমানে ফেলে আসা জিনিস উদ্ধার করতে তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে। তবে ব্যাগেজ যদি ভুলবশত অন্য শহরে চলে যায়, তবে তা ফিরে পেতে এক সপ্তাহ সময় লাগতে পারে। অনেক এয়ারলাইন্স বর্তমানে অনলাইনে ব্যাগেজ ট্র্যাকিং সুবিধা প্রদান করে, যার মাধ্যমে যাত্রীরা সহজেই তাদের হারানো সামগ্রীর বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *