যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ থামাতে গিয়ে নিগৃহীত ২ অধ্যাপক

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ থামাতে গিয়ে নিগৃহীত ২ অধ্যাপক

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আইসিসি নির্বাচনকে কেন্দ্র করে এসএফআই এবং ‘উই দ্য ইন্ডিপেন্ডেন্ট’ (ডব্লিউটিআই) গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল হয়ে উঠল ক্যাম্পাস। শুক্রবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভার পর সায়েন্স ও আর্টস মোড়ের কাছে দু-পক্ষের বিবাদ চরম আকার নেয়। এই ঘটনায় দুই পড়ুয়া গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে গুরুতর জখম হন অধ্যাপক রাজ্যেশ্বর সিংহ ও ললিত মাধব। চশমা ভেঙে চোখে ও নাকে আঘাত লাগায় অধ্যাপক সিংহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ললিত মাধব প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেলেও, এই নজিরবিহীন অধ্যাপক নিগ্রহের ঘটনায় শিক্ষক মহলে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। সংঘর্ষে দুই পক্ষের মোট ৬ জন পড়ুয়াও আহত হয়েছেন।

উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিয়েছেন। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও পুলিশের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি। পরিস্থিতি সামাল দিতে সব পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ছাত্র রাজনীতির জেরে শিক্ষক নিগ্রহের এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ছাত্র-শিক্ষক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *