ভোটের আগেই উত্তপ্ত বঙ্গ রাজনীতি, মার্চেই আসছে ৪৮০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী

ভোটের আগেই উত্তপ্ত বঙ্গ রাজনীতি, মার্চেই আসছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ১ মার্চ প্রথম দফায় ২৪০ কো ম্পা নি এবং ১০ মার্চ দ্বিতীয় দফায় আরও ২৪০ কো ম্পা নি বাহিনী রাজ্যে পৌঁছবে। এই বাহিনীতে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ এবং আইটিবিপি-র মতো গুরুত্বপূর্ণ শাখার জওয়ানরা অন্তর্ভুক্ত থাকবেন। মূলত এলাকা টহল ও সাধারণ ভোটারদের মনে আস্থা ফেরাতেই এই আগাম তৎপরতা।

রাজ্য প্রশাসনকে ইতিমধ্যেই বিশদ মোতায়েন পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি কো ম্পা নিকে আটটি বিভাগে ভাগ করা হবে, যার মধ্যে ছয়টি সরাসরি নির্বাচন পরিচালনার কাজে এবং বাকি দুটি বিভাগ দ্রুত প্রতিক্রিয়া ও তদারকির দায়িত্বে থাকবে। সংশ্লিষ্ট বাহিনীর প্রধানদের সঙ্গে সমন্বয় রেখে জেলাভিত্তিক রূপরেখা চূড়ান্ত করতে বলা হয়েছে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি-কে।

নির্বাচন পর্ব মেটার পর ধাপে ধাপে এই বাহিনী প্রত্যাহার করা হবে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ঠিক পরদিন থেকেই বাহিনীর আনাগোনা শুরু হওয়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। গত নির্বাচনের তুলনায় এবার কত দফায় ভোট হবে বা শেষ পর্যন্ত মোট কত বাহিনী মোতায়েন থাকবে, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *