পদোন্নতি ও বেতন বৃদ্ধিতে এআই বাধ্যতামূলক করল অ্যাক্সেঞ্চার

পদোন্নতি ও বেতন বৃদ্ধিতে এআই বাধ্যতামূলক করল অ্যাক্সেঞ্চার

১১ হাজার কর্মী ছাঁটাইয়ের পর এবার পদোন্নতি ও বেতন বৃদ্ধির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহারের দক্ষতা বাধ্যতামূলক করল তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাক্সেঞ্চার। সংস্থার অ্যাসোসিয়েট ডিরেক্টর ও সিনিয়র ম্যানেজারদের স্পষ্ট জানানো হয়েছে যে, প্রতিদিনের কাজে এবং ই-মেইল আদান-প্রদানে এআই টুলের ব্যবহার না করলে লিডারশিপ রোলে পদোন্নতি সম্ভব নয়। সম্প্রতি ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ সংস্থার সিইও জুলি সুইট কাজের প্রক্রিয়াকে নতুনভাবে পরিচালনার জন্য এই প্রযুক্তিতে বিনিয়োগের ওপর জোর দিয়েছেন।

অ্যাক্সেঞ্চার একা নয়, মাইক্রোসফট, গুগল এবং অ্যামাজনের মতো বিশ্বখ্যাত আইটি সংস্থাগুলোও কর্মীদের এআই-নির্ভর হওয়ার কড়া বার্তা দিচ্ছে। মাইক্রোসফট সিইও সত্য নাডেলা এবং গুগলের সুন্দর পিচাই আগেই সতর্ক করেছিলেন যে, যারা এই প্রযুক্তিতে অভ্যস্ত হবেন না, তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন। মূলত উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খরচ কমানোর লক্ষ্যেই সংস্থাগুলো এখন কর্মীদের কাজের মূল্যায়নে এআই দক্ষতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, আইটি সেক্টরে টিকে থাকতে হলে এআই শেখা এখন আর বিকল্প নয়, বরং অনিবার্য। গত এক বছরে টিসিএস এবং অ্যামাজনের মতো সংস্থাগুলো বিপুল কর্মী ছাঁটাই করে এআই-এর মাধ্যমে কাজ পরিচালনার পথে হেঁটেছে। বর্তমান পরিস্থিতিতে কর্মীদের পদোন্নতি তো বটেই, এমনকি চাকরি টিকিয়ে রাখার জন্যও কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ প্রয়োগ অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *