রিল বানাতে চলন্ত বাসের দরজা খুলে স্টান্ট, দিল্লিতে গ্রেফতার বাইকচালক

রিল বানাতে চলন্ত বাসের দরজা খুলে স্টান্ট, দিল্লিতে গ্রেফতার বাইকচালক

রিল বানিয়ে সমাজমাধ্যমে জনপ্রিয় হওয়ার নেশায় মাঝরাস্তায় প্রাণের ঝুঁকি নিয়ে বিপজ্জনক স্টান্ট করতে দেখা গেল এক যুবককে। সম্প্রতি দিল্লির উসমানপুর এলাকায় এক বাইকচালক চলন্ত বাস ও গাড়ির চালকের দিকের দরজা আচমকা খুলে দিয়ে বাইক নিয়ে চম্পট দিচ্ছিলেন। এই রোমহর্ষক ঘটনার ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ভিডিওটি নজরে আসার পরই তৎপর হয় দিল্লি পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত বাইকচালককে চিহ্নিত করে পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং সংশ্লিষ্ট বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নেহাতই বিনোদন ও ফলোয়ার বাড়াতে জনবহুল রাস্তায় এই ধরণের প্রাণঘাতী কৌশল অবলম্বন করেছিলেন ওই যুবক।

এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন নেটাগরিকদের একাংশ। নিজের শখের জন্য অন্যের জীবন বিপন্ন করার এই প্রবণতাকে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন অনেকেই। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে ওই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে এ ধরনের বিপজ্জনক কাজ থেকে বিরত থাকার সর্তকতা দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *