বাজেট কম কিন্তু খুঁজছেন সেরা অটোমেটিক গাড়ি? ১২ লাখের নিচে ভারতের সেরা ৫টি মডেল দেখে নিন

এক সময় অটোমেটিক গিয়ারবক্স মানেই ছিল শুধু বিলাসবহুল বা দামি গাড়ির একচেটিয়া অধিকার। কিন্তু দিন বদলেছে। এখন মধ্যবিত্তের নাগালেও চলে এসেছে আধুনিক প্রযুক্তির এই গাড়িগুলো। আপনি যদি শহরের ট্র্যাফিকে বারবার গিয়ার পরিবর্তনের ঝামেলা থেকে মুক্তি পেতে চান, তবে ১২ লক্ষ টাকার কম বাজেটে এই ৫টি অটোমেটিক গাড়ি হতে পারে আপনার সেরা পছন্দ।
১. টাটা পাঞ্চ
টাটা মোটরসের এই জনপ্রিয় মাইক্রো-SUV বর্তমানে মধ্যবিত্তের ড্রয়িংরুমের আলোচনার কেন্দ্রে। এর অটোমেটিক গিয়ারবক্স এবং হালকা স্টিয়ারিং শহরের ঘিঞ্জি রাস্তায় চালানোর জন্য একদম জুতসই। ড্রাইভারের সিটের উচ্চতা ভালো হওয়ায় রাস্তার ভিউ পাওয়া যায় চমৎকার। এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৭,৫৪,৯০০ টাকা থেকে।
২. কিয়া সনেট
ভারতের বাজারে কিয়া-র অন্যতম সফল গাড়ি এটি। স্টাইলিশ লুক এবং প্রিমিয়াম ফিচারের জন্য তরুণ প্রজন্মের কাছে সনেট বেশ প্রিয়। এই SUV-এর অটোমেটিক ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১০.৮০ লক্ষ টাকা থেকে।
৩. মারুতি সুজুকি ফ্রঁস
মারুতির এই নতুন SUV-তে রয়েছে ১.২ লিটারের ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিন। এটি ৯০ এইচপি শক্তি এবং ১১৩ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। এতে ৫-স্পিড এএমটি অটোমেটিক গিয়ারবক্সের অপশন পাওয়া যাচ্ছে। মডেলটির দাম শুরু হচ্ছে ৮.৫৫ লক্ষ টাকা থেকে।
৪. নিসান ম্যাগনাইট
বাজেটের মধ্যে যারা শক্তিশালী এবং স্পোর্টি লুকের অটোমেটিক গাড়ি খুঁজছেন, তাদের জন্য নিসান ম্যাগনাইট একটি দারুণ বিকল্প। ৫-স্পিড এএমটি গিয়ারবক্সের এই ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে মাত্র ৬,২১,০০০ টাকা থেকে।
৫. টাটা নেক্সন
নিরাপদ এবং মজবুত গাড়ির কথা বললে টাটা নেক্সন তালিকার উপরের দিকেই থাকে। ভারতের রাস্তায় দাপিয়ে বেড়ানো এই SUV-টির অটোমেটিক ভ্যারিয়েন্ট কিনতে হলে আপনাকে খরচ করতে হবে ৯,৫১,৩৯০ টাকা (এক্স-শোরুম)।