ভোটের বাদ্যি বাজার আগেই রণসজ্জা! বাংলায় পা রাখছে কয়েকশো কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী

নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার আগেই বড়সড় পদক্ষেপ নিল অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী ১০ মার্চের মধ্যে বাংলায় ধাপে ধাপে পৌঁছচ্ছে মোট ৪৮০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী। পয়লা মার্চ থেকেই রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে আধাসেনা মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে।
রাজ্যকে দেওয়া চিঠিতে জানানো হয়েছে, প্রথম দফায় ১ মার্চের মধ্যে ২৪০ কো ম্পা নি বাহিনী আসবে। যার মধ্যে রয়েছে ১১০ কো ম্পা নি সিআরপিএফ, ৫৫ কো ম্পা নি বিএসএফ এবং আইটিবিপি, এসএসবি ও সিআইএসএফ-এর জওয়ানরা। পরবর্তী দফায় ১০ মার্চের মধ্যে আরও ২৪০ কো ম্পা নি বাহিনী রাজ্যে প্রবেশ করবে।
সাধারণত ভোটের দিনক্ষণ ঘোষণার পর বাহিনী মোতায়েন করা হলেও, এবার এসআইআর (SIR) আবহে রাজ্যে হিংসা ও অশান্তির আশঙ্কায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রাজ্য পুলিশ এবং প্রশাসনের শীর্ষ কর্তাদের ইতিমধ্যেই এই বিষয়ে অবগত করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে জানিয়েছেন, নির্বাচন প্রক্রিয়ায় কেন্দ্রীয় বাহিনীকে সবরকম সহযোগিতা করবে রাজ্য পুলিশ। ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনীর এই আগাম সক্রিয়তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।