ভোটের আগেই কাঁপবে বাংলা! ১ মার্চ থেকে রাজ্যে নামছে শয়ে শয়ে কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী

কলকাতা নিউজ ডেস্ক
২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা করেনি কমিশন, অথচ তার অনেক আগেই নজিরবিহীন তৎপরতা শুরু হয়ে গেল বাংলায়। রাজ্যের আইন-শৃঙ্খলার রাশ শক্ত করতে আগামী ১ মার্চ থেকেই জেলায় জেলায় পৌঁছাতে শুরু করবে কেন্দ্রীয় জওয়ানরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই আগাম সিদ্ধান্তে কার্যত শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
দুই দফায় আসছে ৪৮০ কো ম্পা নি বাহিনী
স্বরাষ্ট্র মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী, ভোট ঘোষণার আগেই বাংলায় মোট ৪৮০ কো ম্পা নি আধাসেনা মোতায়েন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিশাল বাহিনী রাজ্যে আসবে মোট দুই দফায়।
- প্রথম দফা (১ মার্চ): আগামী ১ মার্চ রাজ্যে পা রাখছে ২৪০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী। যার মধ্যে থাকছে ১১০ কো ম্পা নি সিআরপিএফ (CRPF), ৫৫ কো ম্পা নি বিএসএফ (BSF), ২১ কো ম্পা নি সিআইএসএফ (CISF), ২৭ কো ম্পা নি আইটিবিপি (ITBP) এবং ২৭ কো ম্পা নি এসএসবি (SSB)।
- দ্বিতীয় দফা (১০ মার্চ): ঠিক দশ দিন পর অর্থাৎ ১০ মার্চ রাজ্যে আসবে আরও ২৪০ কো ম্পা নি বাহিনী। এই দফায় থাকবে ১২০ কো ম্পা নি সিআরপিএফ, ৬৫ কো ম্পা নি বিএসএফ, ১৬ কো ম্পা নি সিআইএসএফ, ২০ কো ম্পা নি আইটিবিপি এবং ১৯ কো ম্পা নি এসএসবি।
এলাকা দখল ও রুট মার্চে জোর
ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য সরকারকে কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার অনুরোধ জানানো হয়েছে। কোন জেলা বা কোন স্পর্শকাতর এলাকায় কত কো ম্পা নি বাহিনী মোতায়েন করা হবে, তা আলোচনার মাধ্যমেই স্থির হবে। জওয়ানরা রাজ্যে পৌঁছানোর পর থেকেই শুরু করে দেবে এরিয়া ডমিনেশন বা রুট মার্চ। সাধারণ মানুষের মনে নিরাপত্তা বোধ ফিরিয়ে আনাই এই আগাম পদক্ষেপের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর
নির্বাচন ঘোষণার এত আগে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে ইতিমধ্য়েই তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী বাগযুদ্ধ। বিরোধীরা এই পদক্ষেপকে স্বাগত জানালেও, আগাম বাহিনী পাঠানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক পক্ষ। সব মিলিয়ে ভোটের দামামা বাজার আগেই বাংলায় এখন সাজ সাজ রব।