দিতে হবে না ট্যাক্স! ভারতের এই ৫টি উপায়ে আয় করলে আয়কর বিভাগ আপনাকে ছোঁবে না

দিতে হবে না ট্যাক্স! ভারতের এই ৫টি উপায়ে আয় করলে আয়কর বিভাগ আপনাকে ছোঁবে না

আয়করের বোঝা থেকে বাঁচতে আমরা কত কী-ই না করি! কেউ বিমায় বিনিয়োগ করেন, কেউ আবার এলআইসি বা পিপিএফ-এর সাহায্য নেন। কিন্তু আপনি কি জানেন ভারতের কর আইনেই এমন কিছু ব্যবস্থার কথা বলা হয়েছে, যেখানে আপনার উপার্জিত আয় পুরোপুরি করমুক্ত? অর্থাৎ, এই উৎসগুলো থেকে আপনার অ্যাকাউন্টে টাকা এলে সরকারকে এক টাকাও ট্যাক্স দিতে হবে না। দেখে নিন সেই তালিকা:

১. কৃষিকাজ থেকে আয়

ভারতের আয়কর আইন অনুযায়ী, কৃষিকাজ থেকে হওয়া আয়ের ওপর কোনো ট্যাক্স দিতে হয় না। আপনি যদি সরাসরি চাষাবাদ বা কৃষিজাত পণ্য বিক্রয় করে লাভ করেন, তবে সেই সম্পূর্ণ অর্থই আপনার পকেটে থাকবে।

২. আত্মীয়দের থেকে পাওয়া উপহার

জন্মদিন, বিয়ে বা বিশেষ কোনো অনুষ্ঠানে যদি আপনার নির্দিষ্ট আত্মীয়স্বজনের কাছ থেকে নগদ টাকা বা সম্পত্তি উপহার হিসেবে পান, তবে তাতে কোনো কর লাগে না। তবে মনে রাখবেন, বন্ধু বা অনাত্মীয়দের কাছ থেকে পাওয়া উপহারের ক্ষেত্রে ৫’০ হাজার টাকার ঊর্ধ্বসীমা রয়েছে।

৩. ৫ বছর পর প্রভিডেন্ট ফান্ডের টাকা

চাকরিজীবীদের জন্য এটি একটি বড় স্বস্তি। আপনি যদি টানা ৫ বছর কোনো সংস্থায় চাকরি করার পর আপনার স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড (EPF) থেকে টাকা তোলেন, তবে সেই প্রাপ্ত অর্থের ওপর কোনো আয়কর দিতে হবে না।

৪. সরকারি গ্র্যাচুইটি

সরকারি কর্মচারীদের জন্য সুখবর হলো, অবসরের পর তারা যে গ্র্যাচুইটি পান, তার পুরো অংশটাই করমুক্ত। এটি তাদের দীর্ঘদিনের সেবার জন্য বিশেষ সরকারি উপহার হিসেবে গণ্য করা হয়।

৫. বেসরকারি কর্মীদের গ্র্যাচুইটিতে ছাড়

বেসরকারি সংস্থার কর্মীদের ক্ষেত্রেও নিয়মটি বেশ আকর্ষণীয়। বর্তমানে বেসরকারি খাতের কোনো কর্মী যদি অবসরের পর গ্র্যাচুইটি পান, তবে ২০ লক্ষ টাকা পর্যন্ত প্রাপ্ত অর্থে কোনো কর দিতে হয় না। অর্থাৎ এই সীমার মধ্যে আপনার পাওয়া টাকা পুরোপুরি নিরাপদ।

ভারতের বর্তমান কর কাঠামোয় এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকলে আপনি আইন মেনেই নিজের কষ্টার্জিত টাকা ট্যাক্সের হাত থেকে বাঁচাতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *