মাটিয়ায় মাটি বোঝাই গাড়ির ধাক্কায় মর্মান্তিক পথ দুর্ঘটনা: মৃত ২ বাইক আরোহী

মাটিয়ায় মাটি বোঝাই গাড়ির ধাক্কায় মর্মান্তিক পথ দুর্ঘটনা: মৃত ২ বাইক আরোহী

উত্তর ২৪ পরগনার মাটিয়া থানা এলাকার রাজাপুরে মাটি বোঝাই একটি টলি গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী। শুক্রবার রাতে আকিপুর থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ঘাতক গাড়িটি তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি গাড়ির নিচে ঢুকে যায়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এলেও ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অন্যজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে মাটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘাতক গাড়িটির সন্ধান পেতে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *