বিষ্ণুর পর তৃণমূলে অনন্ত!
February 21, 20265:33 pm

বিধানসভা নির্বাচনের আগে ফের বঙ্গ বিজেপিতে বড়সড় ভাঙন। শনিবার কলকাতার দেশপ্রিয় পার্কে পশ্চিমবঙ্গ সরকারের ভাষা দিবসের অনুষ্ঠানে CM মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেল বিজেপির কোচবিহারের নেতা তথা রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে। মঞ্চে মমতার পাশেই বসেছেন তিনি। উল্লেখ্য, এর আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। ফলে বিধানসভা ভোটের আগে চাপ বাড়ছে বঙ্গ বিজেপির ওপর!