ভারত চাইলেই কেড়ে নেবে পিওকে, পাক সেনাকে তুলোধোনা করে নেটপাড়ায় ভাইরাল খোদ পাকিস্তানের যুবতী

ভারত চাইলেই কেড়ে নেবে পিওকে, পাক সেনাকে তুলোধোনা করে নেটপাড়ায় ভাইরাল খোদ পাকিস্তানের যুবতী

নিউজ ডেস্ক

পাকিস্তানের মাটিতে দাঁড়িয়েই সে দেশের শক্তিশালী সেনাবাহিনীকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন এক পাক তরুণী। তাঁর সাফ কথা, ভারত যদি একবার চায়, তবে নিমেষের মধ্যে পাকিস্তানের দখল থেকে কাশ্মীর ছিনিয়ে নিতে পারে। বর্তমানে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছে ইসলামাবাদ।

সম্প্রতি রাস্তায় এক সাক্ষাৎকারে ওই তরুণী পাকিস্তানের সামরিক সক্ষমতা এবং ভারতের শক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, “কাশ্মীরের খুব সামান্য অংশই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ভারত বিশাল এক শক্তি। তারা যদি মনে করে যে কোনো মুহূর্তে পাকিস্তানের হাত থেকে ওই অংশ কেড়ে নেবে, তবে পাক সেনার পক্ষে তা আটকানো সম্ভব নয়।”

পাক সেনার পেশাদারিত্ব নিয়েও বড়সড় প্রশ্ন তুলেছেন ওই যুবতী। তাঁর দাবি, পাকিস্তানের সেনাবাহিনী এখন আর আগের মতো শক্তিশালী নেই। দেশ রক্ষার বদলে তারা এখন নোংরা রাজনীতিতে জড়িয়ে পড়েছে। ওই তরুণীর কথায়, “পাক সেনা এখন রাজনীতির ময়দানে ব্যস্ত। ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধলে পাকিস্তান স্রেফ ধ্বংস হয়ে যাবে। সেনার উচিত রাজনীতি ছেড়ে নিজেদের আসল কাজে মন দেওয়া।”

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে হাসির রোল উঠেছে। অনেকেই ওই তরুণীর সাহসের প্রশংসা করে লিখেছেন, “আবেগ সরিয়ে রেখে উনি কঠোর বাস্তবটাকেই সবার সামনে তুলে ধরেছেন।” ভারতের সাম্প্রতিক সামরিক এবং কূটনৈতিক সাফল্যের প্রেক্ষাপটে একজন পাকিস্তানি নাগরিকের মুখে এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের হারের পর সে দেশের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা যে চরমে পৌঁছেছে, এই ভিডিওটি তারই এক জ্বলন্ত প্রমাণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *