কেরলে ‘গোমাংস উৎসব’ ঘিরে তুঙ্গে বিতর্ক, বামেদের কর্মসূচির বিরোধিতায় সরব মুসলিম সংগঠন

ভোটমুখী কেরলে একটি বিতর্কিত সিনেমার প্রতিবাদে বাম ছাত্র ও যুব সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফআই-এর ‘গোমাংস উৎসব’ ঘিরে রাজনৈতিক পারদ চড়েছে। তিরুঅনন্তপুরমসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রকাশ্যে গোমাংস ও রুটি বিলি করে বাম কর্মীরা দাবি করেন, জোরপূর্বক নয় বরং কেরলের মানুষ ভালোবেসেই এই খাবার খান। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও সংশ্লিষ্ট সিনেমাটির তীব্র সমালোচনা করে একে রাজ্যের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা বলে অভিহিত করেছেন।
এই কর্মসূচির কঠোর বিরোধিতা করেছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের ছাত্র সংগঠন এমএসএফ। তাদের দাবি, আরএসএসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা অনুচিত। কেরলের অনেক হিন্দু ধর্মীয় কারণে গোমাংস খান না, তাই এই ধরনের আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে তারা সতর্ক করেছে।
সংশ্লিষ্ট সিনেমার ট্রেলারে দেখানো দৃশ্যকে মিথ্যা প্রচার আখ্যা দিয়ে বামেরা ‘দিস ইজ দ্য রিয়েল কেরালা স্টোরি’ লেখা ব্যানার প্রদর্শন করে। তবে এমএসএফ-এর রাজ্য সাধারণ সম্পাদক সি কে নাজাফ জানান, প্রত্যেকের ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানানোই প্রকৃত ধর্মনিরপেক্ষতা। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রাজ্যের রাজনৈতিক ও ধর্মীয় মহলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
Beef fest protest by Communist SFI in Thiruvananthapuram against The Kerala Story 2
— Frontalforce 🇮🇳 (@FrontalForce) February 20, 2026
What was the need to include beef in it ? Just to mock Hindus 😡 pic.twitter.com/jSzdaavqvJ