প্রসব বেদনার চোটে নিজের পেট কাটলেন যুবতী, চাঞ্চল্যকর ঘটনা

উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে এক যুবতী ধারালো ছুরি দিয়ে নিজের পেট কেটে ফেললেন। ৩২ বছর বয়সী নানকাই কুমারী নামের ওই নারী বাড়িতে একা থাকাকালীন প্রসব বেদনা অনুভব করেন। অসহ্য যন্ত্রণায় আতঙ্কিত হয়ে তিনি নিজেই এই চরম পদক্ষেপ গ্রহণ করেন বলে জানা গেছে।
চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাকে লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে নবজাতক সুস্থ থাকলেও অতিরিক্ত রক্তক্ষরণ ও অভ্যন্তরীণ ক্ষতের কারণে মায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে খবর, ওই নারী পাঁচ সন্তানের জননী এবং সম্প্রতি তার স্বামীর মৃত্যু হয়েছে। চরম দারিদ্র্য ও একাকীত্বের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। চিকিৎসকদের মতে, সময়মতো চিকিৎসা না পাওয়ায় এবং মানসিক অস্থিরতার কারণেই এই ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।