অমানবিকতা: ব্যাগে ইট ভরে স্কুলছাত্রীকে হাঁটালেন মা, ভাইরাল ভিডিও

বিহারের মুজফ্ফরপুরে এক নাবালিকা স্কুলছাত্রীকে তার মায়ের হাতে নির্মমভাবে নির্যাতিত হওয়ার একটি ভিডিও সমাজমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মাঝবয়সী এক মহিলা তাঁর মেয়ের স্কুলব্যাগে ইট বোঝাই করে তাকে রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য করছেন। অতিরিক্ত ওজনের কারণে বালিকাটি বারবার হোঁচট খেলেও মায়ের মন গলেনি, উল্টে তাকে প্রকাশ্য রাস্তায় চড়-থাপ্পড় ও কটূক্তি করতে দেখা যায়।
পথচারীরা কিশোরীর এই দুরবস্থা দেখে এগিয়ে এসে প্রতিবাদ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়রা ওই মহিলাকে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং পুলিশের ভয় দেখান, কিন্তু তাতেও তিনি দমে যাননি। উপস্থিত জনতাকে লক্ষ্য করে তিনি পালটা যুক্তি দেন যে, নিজের সন্তানের সঙ্গে তিনি যা খুশি আচরণ করার অধিকার রাখেন। এমনকি পুলিশে অভিযোগ জানানোর কথা উঠলেও তিনি অত্যন্ত উদ্ধত আচরণ বজায় রাখেন।
‘তরুণস্পিকস’ নামক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই ভিডিওটি ঘিরে নেটাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মেয়ের ওপর এই ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্ট মহিলার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। বাড়িতেই যদি শিশু নিরাপদ না থাকে, তবে তার ভবিষ্যৎ সুরক্ষা কোথায়—এই প্রশ্ন তুলে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ।
Someone please rescue this child.
— Tarun Gautam (@TARUNspeakss) February 15, 2026
She has filled her bag with bricks, making her walk with it & repeatedly slapping her publicly
Imagine what sort of abuse she'd be facing at home
Not everyone deserves to be a parent.pic.twitter.com/4lv2XC5mdk