ভোট মিটতেই কি বাংলা ছবির জোয়ার? জানুন মে-জুনের তালিকা!

ভোট মিটতেই কি বাংলা ছবির জোয়ার? জানুন মে-জুনের তালিকা!

চলতি বিধানসভা নির্বাচনের ডামাডোলের মাঝে বাংলা সিনেমার মুক্তি ও দর্শক সমাগমে ভাটা পড়েছে। ২৩ ও ২৯ এপ্রিল নির্বাচন থাকায় এই মাসে মাত্র একটি বাংলা ছবি মুক্তি পেয়েছে। পয়লা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল অর্জুন দত্ত পরিচালিত ‘বিবি পায়রা’ মুক্তি পেলেও নির্বাচনের কারণে হলগুলোতে দর্শকদের উপস্থিতিও ছিল তুলনামূলক কম। এপ্রিলে আর কোনো ছবি মুক্তি পায়নি।

৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর মে ও জুন মাসে বেশ কয়েকটি বাংলা ছবি মুক্তির তালিকায় রয়েছে। এর মধ্যে ১৫ মে মুক্তি পেতে চলেছে আবির, ইশা ও অর্জুন অভিনীত ‘সপ্তডিঙার গুপ্তধন’। ২৯ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ এবং পৃথা চক্রবর্তী পরিচালিত ‘ফেরা’। তবে অভিনেতা জিতের ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিটি নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে মতবিরোধের জেরে ২৭ মে মুক্তি পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। এছাড়া জুন মাসে ১৮ তারিখ ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায় ‘অভিমান’ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। যদিও মে-জুন মাসে আরও কিছু ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকলেও প্রযোজনা সংস্থাগুলো এখনো তা নিশ্চিত করেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *