AI দিয়ে বাকিদের হারিয়ে দিচ্ছে CPM
March 31, 202610:35 pm

প্রচারে আধুনিকতা আনছে সিপিএমও! সমাজমাধ্যমে তৃণমূল এবং বিজেপির একচেটিয়া দাপটের সঙ্গে পাল্লা দিতে ভোটের প্রচারে AI প্রযুক্তিকেই হাতিয়ার করেছে তারা। কিছু ক্ষেত্রে তৃণমূল-বিজেপিকে পিছনেও ফেলে দিচ্ছে বামপ্রার্থীদের প্রচারবাহিনী। রায়গঞ্জ কেন্দ্রে দলীয় প্রার্থী জীবানন্দ সিংহের হয়ে সমাজমাধ্যমে প্রচারে ১০ জনের একটি টিম তৈরি করেছে সিপিএম। সদস্যসংখ্যা নিরিখে অন্য দলগুলির চেয়ে অনেকটাই এগিয়ে এই বাহিনী।