Big News: এবার মাত্র ৫০০ টাকায় ক্যাব কো ম্পা নির মালিক হওয়ার সুযোগ দিচ্ছে মোদী সরকার

নিউজ ডেস্ক
নিজের ট্যাক্সি নিজেই চালান, আর লাভের গুড় খাবেন অন্য কোনো পুঁজিপতি? সেই দিন এবার শেষ হতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের হাত ধরে দেশে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হলো। সোমবার দিল্লিতে ‘ভারত ট্যাক্সি’ (Bharat Taxi) অ্যাপ নিয়ে এক বড়সড় ঘোষণা করলেন তিনি। এখন থেকে অ্যাপ-ক্যাব চালকরা আর সাধারণ কর্মী নন, বরং মাত্র ৫০০ টাকা বিনিয়োগ করেই হয়ে উঠতে পারবেন কো ম্পা নির অংশীদার বা মালিক।
শ্রমিকের ঘামেই ফিরবে ভাগ্য
অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সমবায় ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হলো— ‘যে খাটবে, লাভ পাবে সে-ই’। এতদিন ওলা বা উবেরের মতো প্ল্যাটফর্মে চালকদের আয়ের বড় একটা অংশ (প্রায় ৩০ শতাংশ) কমিশন হিসেবে কো ম্পা নি কেটে নিত। কিন্তু ‘ভারত ট্যাক্সি’র ক্ষেত্রে পুরো লাভটাই পৌঁছাবে চালকদের পকেটে। শাহের কথায়, “এখানে কোনো পুঁজিপতিকে ধনী করা আমাদের লক্ষ্য নয়, এখানে মালিক হবেন আপনারা নিজেরাই।”
আসছে বড় বদল, ধৈর্য ধরার পরামর্শ
নতুন এই প্ল্যাটফর্ম চালু হওয়ার পর শুরুর দিকে কিছু প্রযুক্তিগত সমস্যা বা ‘টেকনিক্যাল গ্লিচ’ হতে পারে। অমিত শাহ এই পরিস্থিতিকে নতুন বাড়িতে ওঠার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, “নতুন বাড়িতে কল বা রঙের টুকটাক সমস্যা হতেই পারে, কিন্তু এক মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আপনাদের শুধু একটু ধৈর্য ধরতে হবে এবং এই সংস্থাকে নিজের কো ম্পা নি হিসেবে ভাবতে হবে।”
আগামী ৩ বছরের রোডম্যাপ
ভারত ট্যাক্সি নিয়ে সরকারের পরিকল্পনা বেশ সুদূরপ্রসারী। আগামী তিন বছরের মধ্যে দেশের সমস্ত পৌর কর্পোরেশন এলাকায় এই পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। দেশের পাঁচটি প্রধান সমবায় সংস্থার উদ্যোগে এই প্ল্যাটফর্মটি গড়ে তোলা হয়েছে। শুধু মালিকানা নয়, আগামী দিনে যখন ভারত ট্যাক্সির ডিরেক্টরস বোর্ড গঠন হবে, সেখানেও চালকদের জন্য আসন সংরক্ষিত থাকবে বলে জানানো হয়েছে।
স্বচ্ছতায় জোর
এই অ্যাপে কোনো লুকোছাপা বা ‘সিক্রেট’ পলিসি থাকবে না। চালকদের অ্যাপের নোটিফিকেশনের মাধ্যমেই যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হবে। গত ৫ ফেব্রুয়ারি দিল্লিতে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা চালু হয়েছিল। চালকদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে, বড় বড় অ্যাপ-ক্যাব সংস্থাগুলো তাদের ওপর শোষণ চালায়। এবার সেই শোষণের হাত থেকে মুক্তি দিতেই অমিত শাহের এই মাস্টারস্ট্রোক।