CEO দফতর ঘেরাও করবে CPIM
March 4, 202610:49 am

চলতি SIR প্রক্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আগামী ৬ মার্চ (শুক্রবার) ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন বাংলার CM মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে দোল মিটলেই সিইও দফতর ঘেরাওয়ের কথা বললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মঙ্গলবার বর্ধমানের সিপিএমের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন সেলিম। সেখানেই SIR প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।