OMG! তরকারিতে মরা টিকটিকি, অভিযোগ উড়িয়ে প্রমাণ দিতে সেটি খেয়ে ফেললেন ক্যান্টিনকর্মী

OMG! তরকারিতে মরা টিকটিকি, অভিযোগ উড়িয়ে প্রমাণ দিতে সেটি খেয়ে ফেললেন ক্যান্টিনকর্মী

ভোপালের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যান্টিনে খাবারের মান নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। রবিবার রাতে খাবার খাওয়ার সময় ছাত্ররা তরকারিতে একটি মরা টিকটিকি ভাসতে দেখেন। খাবারে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ তুলে ছাত্ররা ক্যান্টিনকর্মীর কাছে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্রদের দাবি, বারবার অভিযোগ করা সত্ত্বেও কর্তৃপক্ষ খাবারের মানোন্নয়নে কোনো পদক্ষেপ করেনি।

উত্তেজিত ছাত্রদের শান্ত করতে এবং অভিযোগ মিথ্যা প্রমাণ করতে এক অদ্ভুত কাণ্ড ঘটান ওই ক্যান্টিনকর্মী। তিনি দাবি করেন, ওটি কোনো মরা টিকটিকি নয় বরং ক্যাপসিকামের টুকরো। নিজের দাবির সপক্ষে প্রমাণ দিতে তিনি ছাত্রদের সামনেই বিতর্কিত ওই বস্তুটি মুখে পুরে খেয়ে ফেলেন। এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক শোরগোল শুরু হয়।

এই ঘটনার প্রতিবাদে সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সাধারণ ছাত্ররা। তাদের অভিযোগ, প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও ক্যান্টিনকর্মী এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন। খাবারের গুণগত মান নিশ্চিত করতে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে সরব হয়েছেন শিক্ষার্থীরা। অন্যদিকে, ক্যান্টিন কর্তৃপক্ষ বিষয়টিকে নিছক ভুল বোঝাবুঝি বলে দাবি করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *