OMG! দু’টি পুরুষাঙ্গ নিয়ে নবজাতকের জন্ম, চিকিৎসাবিজ্ঞানে চাঞ্চল্য

OMG! দু’টি পুরুষাঙ্গ নিয়ে নবজাতকের জন্ম, চিকিৎসাবিজ্ঞানে চাঞ্চল্য

পাকিস্তানে দু’টি পুরুষাঙ্গ এবং মলদ্বারহীন অবস্থায় এক নবজাতকের জন্ম হয়েছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘ডিফ্যালিয়া’ নামে পরিচিত। অত্যন্ত বিরল এই জন্মগত ত্রুটি প্রতি ৬০ লক্ষ শিশুর মধ্যে একজনের ক্ষেত্রে দেখা যায়। ইন্টারন্যাশনাল জার্নাল অফ সার্জারি কেস রিপোর্টস অনুযায়ী, শিশুটির দু’টি পুরুষাঙ্গই কার্যকর এবং সে উভয় পথেই প্রস্রাব করতে সক্ষম। তবে মলদ্বার না থাকায় চিকিৎসকরা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের মাধ্যমে বিকল্প পথ তৈরি করেছেন।

বিশেষজ্ঞদের মতে, গর্ভাবস্থার তৃতীয় থেকে ষষ্ঠ সপ্তাহের মধ্যে ভ্রূণের বিকাশে সমস্যার কারণে এই জটিলতা তৈরি হতে পারে। আল্ট্রাসাউন্ড পরীক্ষায় শিশুটির শরীরে দু’টি ইউরেটার এবং আংশিক একক মূত্রথলি শনাক্ত হয়েছে। এই ধরনের জটিল অস্ত্রোপচারে ইউরোলজিস্ট ও শিশু সার্জনসহ বিশেষজ্ঞ দলের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডিফ্যালিয়ার ক্ষেত্রে প্রতিটি শিশুর শারীরিক গঠন ও জটিলতা ভিন্ন হয়, তাই চিকিৎসা পদ্ধতিও হয় স্বতন্ত্র। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী অস্ত্রোপচারের মাধ্যমে একটি পুরুষাঙ্গ ও অতিরিক্ত মূত্রনালী অপসারণের পরিকল্পনা করা হতে পারে। আপাতত নবজাতকটি স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারায় চিকিৎসকরা ধাপে ধাপে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিরল ঘটনাটি চিকিৎসা গবেষণার ক্ষেত্রে একটি নতুন দিক উন্মোচন করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *