RG KAR: অনিচ্ছাকৃত খুনের মামলা, ধৃতদের আজই কোর্টে

RG KAR: অনিচ্ছাকৃত খুনের মামলা, ধৃতদের আজই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে লিফট ছিঁড়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর মোড়। ময়নাতদন্তের রিপোর্টে মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের শরীরে মোট ২৫টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এই ঘটনায় কর্তব্যরত কর্মীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫/৩(৫) ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ। লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছেন যে দুর্ঘটনার সময় অভিযুক্তরা নিজেদের কর্মস্থলে উপস্থিত ছিলেন না। সেই রহস্য উদ্ঘাটনে আজ ধৃতদের শিয়ালদহ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। ঘটনার নেপথ্যে বড় কোনো গাফিলতি ছিল কি না, তা নিয়ে শুরু হয়েছে জোরদার জেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *