SIR: আজ ধর্নায় বসছেন মমতা
March 6, 20265:13 am

SIR প্রক্রিয়ায় এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় ৬৩ লক্ষ নাম বাদ গিয়েছে। ৬০ লক্ষের বেশি ভোটারের নামের ওপর লেখা রয়েছে Under Adjudicatioin। রাজনৈতিক অভিসন্ধিতেই এই তালিকা বলে অভিযোগ তুলে আজ, শুক্রবার কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি কী বার্তা দেন, সেদিকে নজর থাকবে বঙ্গের রাজনৈতিক মহলের।