SIR: কী বলছে হিসেব?

SIR: কী বলছে হিসেব?

৬টি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হল প্রথম দফার ভোটার তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে। ৬০ লক্ষের মধ্যে ৪৫ লক্ষ আবেদন যাচাই হলেও এখনও পর্যন্ত ৩৮ লক্ষ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকায় উঠেছে। হিসাব মতো তার মধ্যে ৪৫ শতাংশ ভোটারের নাম বাদ গিয়েছে। অর্থাৎ ৩৮ লক্ষের মধ্যে কমবেশি ২১ লক্ষের নাম ভোটার তালিকায় উঠেছে। প্রায় ১৭ লক্ষের নাম বাদ থেকে বাদ পড়েছে। 

SIR: এই তথ্য জেনে নিন

নির্বাচন কমিশন যে হিসেব দিচ্ছে, সে অনুযায়ী পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ায় এখনও পর্যন্ত প্রায় ৮১ লক্ষ নাম বাদ গিয়েছে। এর মধ্যে মৃত, ডুপ্লিকেট, অনুপস্থিত ও অন্যত্র চলে যাওয়া ভোটার রয়েছেন। আন-ম্যাপড ভোটার ও অযোগ্য ভোটারও রয়েছেন। কমিশন এও জানিয়েছে, প্রথম দফার (২৩ এপ্রিল) ভোট যেখানে যেখানে রয়েছে, সেখানে আপাতত আর যাচাইয়ের কাজ হবে না। এবার দ্বিতীয় দফার (২৯ এপ্রিল) ভোটের জন্য যাচাইয়ের কাজ যথাসম্ভব এগোনো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *