SIR: বড় আপডেট দিলেন CEO

পশ্চিমবঙ্গের SIR পর্বে ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত ৭ লক্ষ ‘Under Adjudication’ ভোটারের তথ্য যাচাই ও নিষ্পত্তির কাজ শেষ করেছেন আদালতের তরফে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল অফিসার বা বিচারকরা বলে জানালেন রাজ্যের CEO মনোজ আগরওয়াল। সেই সঙ্গে তিনি এও বলেন, ‘শনিবার ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারকরা আসবেন তথ্য যাচাই ও নিষ্পত্তির কাজের জন্য। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে।’
কোন রাজ্য থেকে কত জুডিশিয়াল অফিসার?
CEO মনোজ আগরওয়াল জানালেন, শনিবার ঝাড়খণ্ড থেকে ১০০ জুডিশিয়াল অফিসার আসছেন। ওড়িশা থেকে আসবেন ১০০ জুডিশিয়াল অফিসার। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪পরগনা, বীরভূম, হুগলি, হাওড়া, নদীয়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলার বিবেচনাধীনের তালিকার নিষ্পত্তি করবেন তাঁরা। এই মুহূর্তে কাজ করছেন ৫০১ জন জুডিশিয়াল অফিসার। হিসেব বলছে, গড়ে ১ লক্ষ ৪০ হাজার একদিনে নিষ্পত্তি হলেও এক থেকে দেড় মাস সময় লেগে যাবে।